মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিনের জমি দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে মো: সোহানের বিরুদ্ধে। তসলিম উদ্দিন পৌরসভার বাঞ্চানগর গ্রামের মৃত বজল হকের পুত্র। প্রতিবাদে রবিবার দুপুরে ফুড গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা ইউনিট শাখা। মো: সোহান একই গ্রামের মৃত সিরাজ মিয়া ছেলে।
লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন বলেন, গত বুধবার (২৪ জানুয়ারি) মো: সোহান ও অপু ১০-১২ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে সম্পত্তি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
বিগত ১৯৯৬ এবং ২০০০ সালে ১৮ লাখ টাকা দিয়ে ৬৩ নং বাঞ্চানগর মৌজার ৪৯৩০ হাল খতিয়ান ও ৫৫৪৪ নং ডিপি খতিয়ানের ৫১৮৪,৫১৮৫,৫১৮৬,৫১৮৭,৫১৮৮,৫১৫৯,৫১৯২ নং দাগে একই এলাকার মৃত সিরাজ মিয়া পুত্র গোলাম মুস্তফা ওরফে ফিরোজ মিয়া থেকে ১৮ শতাংশ সম্পত্তি তার স্ত্রী রোকেয়া বেগমের নামে ক্রয় করেন।
কিন্তু সম্প্রতি ফিরোজ মিয়া মৃত্যুর পর তার ছেলে মো: সোহান ভাগিনা অপুসহ অন্যান্যরা উক্ত সম্পত্তি
দখল করার জন্য নানান ভাবে ষড়ষন্ত্র চালিয়ে যাচ্ছে এবং ওই সম্পত্তিতে থেকে মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিনহ তার পরিবার পরিজন কে ছেড়ে দিতে নানান ভাবে হুমকি দিচ্ছে। মুক্তিযোদ্ধার ভোগদখলীয় সম্পত্তি রক্ষা ব্যাপারে প্রশাসনের সহযোগীতা হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার তোফায়েল আহমেদ, সাবেক সাংগঠনিক কমান্ডার সিরাজ উল্যা (মনা বাকশাল), সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার শামছুদ্দিন পাটোয়ারী, মুক্তিযোদ্ধা আবুল বাশার বশির, আবদুর রাজ্জাক, মফিজ উল্যা প্রমুখ।
তবে অভিযোগের ব্যাপারে মো: সোহান ও অপুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।