মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে অর্ধশতাধিক মোবাইল চুরি
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান থেকে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির গণসংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এসময় আব্দুল হালিম (২৩) নামের একজনকে আটক করেছে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ।
জানাগেছে, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিক আহম্মদ,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, ডা: আশ্রফাকুর রহমান মামুন, যুব লীগ নেতা জুয়েলসহ অর্ধশতাধিক ব্যক্তির স্মার্ট ফোন চুরি হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একে ফজলুল হক বলেন, মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান থেকে মোবাইল চুরিকালে একজনকে আটক করা হয়েছে। আটককৃত চোর থেকে তথ্য নিয়ে অন্যদেরকেও ধরা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।