বুদ্ধিজীবী দিবসে লক্ষ্মীপুরে আ’লীগের আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ : বুদ্ধিজীবী দিবসে লক্ষ্মীপুরে আলোচনা সভা করেছেন পৌর আওয়ামীলীগ। বৃস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। পৌর আ’লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম এ আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বীনা রহমান কাশেম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামালসহ দলীয় নেতাকর্মীরা।
প্রসঙ্গত: স্বাধীনতা লাভের আগ মুহুর্তে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা আলবদর, আল শামস ও জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
এ নির্মম হত্যাকান্ডের মাত্র দু’দিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পন করে এবং পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।