বন্দুক হামলায় মালিতে নিহত ১৫

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫৩ পূর্বাহ্ণ
Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-09-26 12:15:51Z | | ÿÿÿÿÿ¦º·Ö•

বিদ্রোহীদের হামলায় দক্ষিণ আফ্রিকার দেশ মালি’র উত্তরাঞ্চলে তুয়ারেগ জাতিগোষ্ঠীর অন্তত ১৫ জন নিহত হয়েছে। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় একটি গ্রামে আদিবাসী এক যুবক বন্দুক হামলা চালালে এ নিহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, তুয়ারেগ ও ফুলানি গোষ্ঠীর মধ্যে মূলত জমি ও পানি নিয়ে বিবাদে সাম্প্রতিক বছরগুলোয় মালি’তে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ফুলানি নেতাদের সমর্থক ও তুয়ারেগ সম্প্রদায়ের মধ্যে সংঘাতে অনেক বেসামরিক মানুষ নিহত হয়।

দেশটির উত্তরাঞ্চল ভয়াবহ নিরাপত্তা ঝুকির মুখে রয়েছে। মাঝে মাঝেই এখানে বিদ্রোহীদের হামলা এখানে নিত্তনৈমিত্তিক ঘটনা। মঙ্গলবার নাইজার সীমান্ত সংলগ্ন মেনেকা অঞ্চলের একটি গ্রামে হামলায় ১৬ জন নিহত হয়।

হামাতাউ নামে মালির এক সংসদ সদস্য রয়টার্সকে বলেন, ফুলানির একজন বন্দুকধারী তুয়ারেগ শিবিরে প্রবেশ করে এবং যাদের সামনে পায় তাদেরকে গুলি করে হত্যা করে।

২০১২ সালে মালির উত্তরাঞ্চলের মরুভূমি এলাকাগুলো দখল করে রাজধানী বামাকোর দিকে এগিয়ে আসছিল আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিগোষ্ঠীগুলো। তাদের প্রতিরোধে ২০১৩ সালে মালিতে হস্তক্ষেপ করে ফ্রান্স। তবে আল-কায়েদা ও আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো সেখানে এখনও সক্রিয় রয়েছে। (জাগোনিউজ)

মতামতের জন্য সম্পাদক দায়ী নন