দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন শেখ হাসিনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ জুন, ২০১৮ ১০:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন শেখ হাসিনা। সারা পৃথিবীর সকল রাষ্ট্রনায়কদের মাঝে যিনি একজন সফল ও সৎ রাষ্ট্রনায়ক হিসেবে স্থান করে নিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুন) বিকালে লক্ষ্মীপুরে মাধ্যমিক স্কুল শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাঙ্গালী জাতির মুক্তির দূত স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবনে আমার পথযাত্রা শুরু হয়েছিল। আমি তার একজন নগণ্য কর্মী হিসেবে কাজ করছি।

আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের সকল শ্রেণি-পেশার তথা সর্বস্তরের মানুষকে ভালোবেসে সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে বহু ধরনে ভাতা-সুযোগ সুবিধা ও কর্মসূচী প্রণয়ন করেছেন। দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে মানুষের মনে স্থান করে নিয়েছেন। আজকে তিনি শুধু আমাদের দেশের গর্ব নন, বরং তিনি সারাবিশ্বের মধ্যে অন্যতম একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন।

মতবিনিয়ম সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সামছুদ্দিন বাবুল, লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন