দায়িত্ব অবহেলা: রামগতিতে বিদ্যুস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তায় পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে মমতাজ বেগম (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ মে) সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের চরগোসাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ঝড়ের কারনে বিদ্যুতের তারটি রাস্তার পাশে পড়ে ছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও তারা কর্ণপাত করেনি। বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারনে এ ঘটনা ঘটেছে।
এ ]ঘটনায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) খান মোহাম্মদ বোরহান ও রিটেইনার ইঞ্জিনিয়ার কাজল কান্তি দাসকে সদস্য করে তদন্ত কমিটির গঠনা করা হয়েছে। নিহত মমতাজ ওই গ্রামের দেলন হাজী বাড়ির মো. মহিউদ্দিনের স্ত্রী।
চর রমিজ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নোমান জানান, গত ২-৩ দিন আগে ঝড়ে বিদ্যুতের তারের ওপর গাছের ঢাল ভেঙে পড়ে। এতে খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়ে বাড়ির পাশের রাস্তায় পড়ে থাকে। অসাবধানতাবসত ওই তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মমতাজের মৃত্যু হয়।
রামগতি আঞ্চলিক পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আবু বকর ছিদ্দিক বলেন, খবর পয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় আমাদের কোন দায়িত্বে অবহেলা ছিল কিনা তা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।