জনির জন্মদিনে নেতাকর্মীদের উচ্ছ্বাস

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০১৭ ১১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : তারেক আজিজ জনি; রায়পুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ১৯৯১ সালের ২৪ নভেম্বর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আজ তাঁর ২৬তম জন্মদিন।

এ উপলক্ষে সন্ধ্যায় কেক কাটা ও দোয়া অনুষ্ঠানসহ নানা রকমের আয়োজন করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই শুভদিনে নেতাকর্মীরা তাঁর দীর্ঘায়ু কামনা করেন। এদিকে জনির জন্মদিনে আনন্দ উচ্ছ্বাসে মেতেছে নেতাকর্মীরা।


এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসমাইল হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবীর বাক্কি বিল্লাহ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর হায়দার চৌধুরী রিংকু প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন