জনকল্যাণ কাজে লক্ষ্মীপুরের তরুণরা এগিয়ে
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম বলেন, জনকল্যাণ কাজে লক্ষ্মীপুরের তরুণরা এগিয়ে আছে। স্বেচ্ছায় রক্তদান, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোসহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখছেন তারা।
সামাজিক, রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিরা এসব তরুণদের পাশে থাকলে তারা সমাজের কল্যাণে আরো বেশি অবদান রাখতে পারবে। লক্ষ্মীপুরে প্রেরণা গ্রুপের বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের নদী বাংলা রশিদ চৌধুরী কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেড এম ফারুকী, বিশেষ অতিথি ছিলেন এডভোকেট হাছান আল মাহমুদ, অক্সফোর্ড মডেল কলেজের উপাধ্যক্ষ আশ্ররাফুল আলমসহ সংগঠনের সদস্যরা।
আলোচনা সভা শেষে ২য় বছরে পদার্পন উপলক্ষে কেক কাটেন অতিথিরা।