চন্দ্রগঞ্জে আনন্দ শোভাযাত্রা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০১৭ ৪:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ঢাকা-লক্ষ্মীপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব চত্তরে এসে সমাবেশ করেন।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন, চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছাবির আহমেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী ও এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন