চন্দ্রগঞ্জে অগ্নিকান্ডে ১৫দোকান ভস্মীভূত, ৫০ লাখ টাকা ক্ষতি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ মার্চ, ২০১৮ ১১:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ দোকান ভস্মীভূত হয়েছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।


বুধবার ভোর ৪টার দিকে চন্দ্রগঞ্জ বাজারের ভবভদ্রী ব্রীজ এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুরের ২টি এবং বেগমগঞ্জের ১টি ফায়ার সার্ভিস ইউনিট এসে ঘন্টাব্যাপি চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ভোর রাতে একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনিরুল ইসলাম, মুনছুর আহমেদ ও মো. আব্দুল্যাহ জানান, ভোর পৌনে ৪টার দিকে চন্দ্রগঞ্জ বাজারে আগুন লেগেছে শুনে ছুটে আসি। এ সময় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

এতে কাঠের ও প্লাষ্টিক ফার্ণিসার, স্যানিটারী, হার্ডওয়ার, ওষুধ, ফলের আড়ৎ, চায়ের দোকানসহ অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়। এতে ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন