গ্রন্থাগারে বই পড়ি জ্ঞানের আলোয় স্বদেশ গড়ি
নিজস্ব প্রতিনিধি: “গ্রন্থাগারে বই পড়ি জ্ঞানের আলোয় স্বদেশ গড়ি” এই বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি গণগ্রন্থাগার সামনে থেকে একটি র্যালী বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে গ্রন্থাগারে এসে আলোচনা সবায় মিলিত হয়।
এসময় গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, জেলা প্রতিনিধি ব্র্যাক সংস্থার ফারুক আহমেদ, নন্দন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. রাজু আহমেদ, বিকেবি এর সভাপতি ইসমাইল খান সুজন, গণগ্রন্থাগারের নৈশ্য পহরী ইসমাইল হোসেনসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা।