কমলনগরে লেগুনা চাপায় শিশুর মৃত্যু

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০১৮ ১০:২৮ অপরাহ্ণ

কমলনগর সংবাদদাতা :

লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনার চাপায় নিরব (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব উপজেলার তোরাবগঞ্জ গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রাস্তা পারাপার হচ্ছিল নিরব। এসময় লক্ষ্মীপুর থেকে আসা দ্রুতগামী যাত্রবাহী একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় চালক কিংবা লেগুনাটিকে আটক করা সম্ভব হয়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন