কমলনগরে ছাত্রলীগের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেছে তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে তোরাবগঞ্জ গ্রামের হতদরিদ্র ও নদী ভাঙনের শিকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এর আগে বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নুরবানু নামের বৃদ্ধাকে চাল দিয়ে সহায়তা করেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানজুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক মামুন হোসেন, ছাত্রলীগ নেতা হারুন, সারওয়ার, রাজু সুলতান, ওমর ফারুক, সোহেল, রাকিব, রিয়াজ, সজিব, অপি ও আলমগীর প্রমুখ।ছাত্রলীগ নেতা রুবেল জানান, ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে কাজ করে। আমরা তোরাবগঞ্জ ইউনিয়র ছাত্রলীগ শীতার্তদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। যে কোনো দুর্যোগে অসহায়দের পাশে থাকবে ছাত্রলীগ।ছাত্রলীগ নেতারা বাড়ি-বাড়ি গিয়ে অসহায়দের খুঁজে শীত নিবারণের জন্য কম্বল বিতরণের এমন উদ্যোগে রাজনৈতিক সচেতনরা স্বাগত জানিয়েছেন।