কমলনগরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, ৫ পরিবার লোকডাউন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২০ ৩:৫২ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে করোনা উপসর্গ জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আশরাফ উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে উপজেলা প্রশাসন তার বাড়ির ৫ পরিবারকে লকডাউন করে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্বশুর বাড়িতে তার মৃত্যু হয়। ওই যুবক ভোলা জেলার বাসিন্দা। থাকতেন শ্বশুর বাড়িতে।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই যুবক ৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিছুটা সুস্থ হলে চিকিৎসকদের পরামর্শে স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে ডায়রিয়ার সঙ্গে তার জ্বর দেখা দেয়। এতে শুক্রবার ভোরে তিনি মারা যান। তার মধ্যে করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

কমলনগর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, মৃত যুবকের করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই বাড়ির পাঁচটি পরিবারকে লকডাউন করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন