‘উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতার বিকল্প নেই’
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জাতীয় উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতার বিকল্প নেই। এজন্য কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি সেক্টরে উৎপাদনশীলতা বাড়াতে সরকারি বেসরকারি সকল শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে’।
দিবসটি মঙ্গলবার (২ অক্টোবর) সকালে জেলা প্রশসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল, বিসিকের উপ-ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন ও সহকারি কমিশনার খবিরুল আহসান প্রমুখ।