আ’লীগ প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে রামগঞ্জ ছাত্রলীগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০১৭ ৯:০৬ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে রামগঞ্জ ছাত্রলীগ। ঐতিহাসিক ৭মার্চের ভাষন ইউনেস্কোর বিশ্ব প্রামান্যে স্থান পাওয়ায় মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল শেষে আলোচনা সভায় এ কথা বলেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রামগঞ্জ চৌরাস্তার পুলিশ বক্সের সামনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈকত মাহমুদ সামছু, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান জামাল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান মানিক, রাশেদ আলম ভূঁইয়া, শরাফত হোসেন স্বজল, পারভেজ হোসেন, শেখ শোভন, রতন পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ হোসেন, রহমত উল্যা পাটোয়ারী, ঈমন মিঝি, দপ্তর সম্পাদক আহম্মেদ কাউছারসহ দলীয় নেতাকর্মী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন