নড়াইলে সুলতান মেলায় অতিরিক্ত ডিআইজির পরিদর্শন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০১৭ ৭:৩৮ অপরাহ্ণ

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপি মেলার আয়োজন করা হয়েছে।

এ মেলায় নিরাপত্তার জন্য নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে সিসি টিভি। পর্যবেক্ষণের মাধ্যমে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

শুক্রবার রাতে মেলা চলাকালীন সময়ে সিসি টিভির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁনসহ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ এবং পুলিশের আকস্মিক পরিদর্শন দেখে মেলার দর্শকরা অভিভূত হয়ে যায়।

তারা অতিরিক্ত ডিআইজি’র এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম মোহনানিউজের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তার সাথে এবার সিসি টিভিও অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলি নামমাত্র চলছে কি না সেটি পর্যবেক্ষণে এসে নিজ হাতে নিরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন