সঠিক সময়ে শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে
নিজস্ব প্রতিনিধি: সঠিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে বলে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। ২০১৪ সালে খালেদা জিয়া নির্বাচনে আসেননি। তিনি তার স্বামী জিয়াউর রহমানের মতো ক্ষমতায় আসতে চান।
মানুষ হত্যা করে জ্বালিয়ে পুড়িয়ে তিনি সারা বাংলাদেশে একটা লেলিহান সৃষ্টি করেছেন। সেই জঙ্গি ও আগুন নেত্রী খালেদা জিয়া আবার ক্ষমতায় আসতে চান।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের নানা বিষয়ের কথা তুলে ধরে মন্ত্রী আরো বলেন, কোন ষড়যন্ত্র-চক্রান্ত আগামী নির্বাচনকে বন্ধ করতে পারবে না। সঠিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে।
এরআগে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের আইসিটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন মন্ত্রী। প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে চার তলা বিশিষ্ট এ ভবনটি শিক্ষা প্রকৌশল অধিপ্তর কর্তৃক বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জজ আদালতের পিপি জসিম উদ্দিন, কলেজ অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম মাষ্টার ও ফজলুর রহমান ডালি।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী শাহজাহান কামালের সহধর্মিনী ফেরদৌসী কামাল, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য নিলুফার ইয়াসমিন ইতি, জেলা কৃষকলীগের সভাপতি ওমর হোসাইন ভুলু, সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান ও যুগ্ম-আহবায়ক করিমুল হক কনক কারী প্রমুখ।