লক্ষ্মীপুরে ৩দিনে সড়কে ঝরল ৩প্রাণ
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলায় গত ৩দিনে সড়কে ঝরল ৩ প্রাণ। শনিবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের নুড়ি গাছতলা এলাকায় সড়ক দুর্ঘটনা মো. আলাউদ্দিন স্বপন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। পিকআপ ভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুক্রবার সকালে উপজেলার মজু চৌধুরী হাট সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী জয়দল বন্ধসী ও তার স্ত্রী সুমি আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে মালবাহী পিকআপ ভ্যানের চাপায় ইদ্রিস মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ইদ্রিস মিয়া সদর উপজেলার শাকচর গ্রামের আবদুল মতিনের ছেলে।