রামগতির হারিছ মাষ্টার আর নেই

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০১৯ ১:১৩ অপরাহ্ণ

রামগতি প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সাবেক পৌর মেয়র আজাদ উদ্দিন চৌধুরীর বাবা হারিছ আহমেদ মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজিউন)।শনিবার সকালে পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে বয়স ১০০ বছর। তিনি ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। শনিবার সকাল ১১ ঘটিকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন