লক্ষ্মীপুরে রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০১৯ ৭:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটির উদ্যোগে শহরের হ্যাপি সিনেমা সড়কে তাদের নিজস্ব কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারী মোঃ ইসমাইল হোসেন ফারুক, নির্বাহী সদস্য খোদেজা খাতুন, মাসুদুর রহমান খান ভুট্টু, ইউনিট অফিসার নাসরিন আকতার, যুব প্রধান আকতার হোসেন সাগর ও আব্দুল আওয়াল খোকনসহ যুব সদস্যবৃন্দ।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন