লক্ষ্মীপুরে স্বাস্থ্যকর্মীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি, মোহনানিউজ : চাকরি জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশনের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন।
৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ ওই স্থানে অবস্থান করবেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সভাপতি রতন চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক এবিএম সামছুদ্দোহা সৌরভ, রায়পুর উপজেলা সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, রামগঞ্জ উপজেলা সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সমন্বয়কারী শরীফ হোসাইন সুমন, ফারক হোসেন, হেলথ প্রোভাইডার ফারুক হোসেন, কাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন, কমলনগর উপজেলা সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক কামরুল হাসান, রামগতি উপজেলা সভাপতি মো. ইলিয়াস ও সাধারণ সম্পাদক তারেক মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, ছয় বছর ধরে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। তাই হেলথ প্রোভাইডারদের চাকরি জাতীয়করণ করতে হবে। এছাড়া সকল ইনক্রিমেন্টসহ অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানান বক্তারা।