লক্ষ্মীপুরে মাদক,অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক,অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী নাসিব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার চরমোহনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একটি এলজি, ৩ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানান, গ্রেফতার নাসিব রায়পুরের চরমোহনা এলাকার চন্নু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে। এছাড়াও নাসিব একাধিক মামলার আসামি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজিজুর রহমান মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নাসিব উদ্দিনকে একটি এলজি,তিন গাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।