লক্ষ্মীপুরে বিনামূল্যে মিড ডে মিল পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০১৮ ৮:৪১ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি : লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মিড ডে মিল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে এ আয়োজন করা হয়। বিনামূল্যে মিড ডে মিল পেয়ে শিক্ষার্থীদের আনন্দিত ও উচ্ছ্বসিত।

ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বিতরণ করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু ও ট্রাস্টের প্রতিনিধি আব্দুস সাত্তার, শেখ শাহাদাত হোসেন, সানজিদুল ইসলাম সৈকত।

এসময় উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে নিউইয়র্কে থাকায় এদিন কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারেননি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার। তিনি ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি। এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৩ (সদর) সংসদীয় আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন