লক্ষ্মীপুরে পুলিশের অভিযোগ বক্স খোলা হয়েছে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০১৮ ১:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মোহনানিউজ : পুলিশের অভিযোগ বক্স স্থাপনের ৫ দিন পর লক্ষ্মীপুর পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন বক্সগুলো খুলেছেন। রবিবার (২১ জানুয়ারি) বক্সগুলো খোলার পর বিভিন্ন বিষয়ে চারটি অভিযোগ পাওয়া গেছে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন মোহনানিউজকে বলেন, বক্সগুলো তিনটি অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সমূহ সুনিদিষ্টভাবে দেখা হবে। অভিযোগকারীর নাম ঠিকানা থাকলে তার সাথে কথা বলা হবে। না থাকলে অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশে এ কর্মকর্তা।

প্রসঙ্গত: বুধবার বিকেলে (১৭ জানুয়ারি) পৌর শহরের গুরুত্বপূর্ন ৪টি স্থানে পুলিশের অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। বক্সগুলো পুলিশ সুপারের কার্যালয়ে ২টি, ঝুমুর মোড়ের ট্রাফিক বক্সের সামনে ও শহরের উত্তর তেমুহনীর ট্রাফিক মোড়ের পাশে স্থাপন করা হয় ।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন