লক্ষ্মীপুরে কমফোর্ট ডায়াগনষ্টিকের প্রতিষ্ঠা বার্ষিকী
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কমফোর্ট ডায়াগনষ্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল রোডস্থ নিজ কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষ্যে কোম্পানীর শেয়ারহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আব্বাছ হোসেন এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন, উপশম হাসপাতালের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মো. কাউছার, প্রতিষ্ঠানের উপদেষ্ঠা মো. সাইফুল আলম ভূইঁয়া, পরিচালক লিটন চন্দ্র দাস, সাংবাদিক ফিরোজ উদ্দিন হাওলাদার ও হোসেন আহম্মদ।
এসময় উপস্থিত ছিলে সিনিয়র সাংবাদিক ও প্রথম আলো জেলা প্রতিনিধি এমজে আলম, ইত্তেফাকের জেলা প্রতিনিধি আবদুল মালেক, লক্ষ্মীপুর কণ্ঠের সম্পাদক মো. রফিকুল ইসলাম, ন্যাশনাল আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ ও সাংবাদিক হাবিবুর রহমান সবুজ,বর্তমান লক্ষ্মীপুর সম্পাদক মোহাম্মদ আক্তার আলম, যমুনা টেলিভিশনের জেলা সংবাদদাতা ও আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি আনিস কবির ও সাংবাদিক ইউসুফ হোসেনসহ কোম্পানীর শেয়ারহোল্ডার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।