রামগতিতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিনিধি: লক্ষীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত দুই ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২২ জুন) রাতে রামগতি-সোনাপুর সড়কের শেখের কিল্লা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন উপজেলার চরআফজল এলাকার গোফরান মিয়ার ছেলে মো. মিলন (৫০) ও একই এলাকার শাকেরা খাতুন (৭০)। আহতরা হচ্ছেন-একই এলাকার সুরাইয়া বেগম, রিনা বেগম, ফখেরা বেগম, আশেক মিয়া ও মো. রিদন।
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, রামগতির চরআফজল এলাকা থেকে প্রসূতি রোগী ও তার স্বজনদের নিয়ে সিএনজিচালিত একটি অটোরিক্সা নোয়াখালী হাসপাতালে যচ্ছিলো। রাত সাড়ে ১২টার দিকে তারা রামগতি-সোনাপুর সড়কের শেখের কিল্লা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মালবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়।