মাদক বিরোধী ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০১৭ ৬:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা জি.এফ.ইউ.স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মাদক বিরোধী ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়।শনিবার (১১নভেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও সবুজ বাংলাদেশ এর যৌথ আয়োজনে আলোচনা শেষে এ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়।

খিলবাইছা জি.এফ.ইউ.স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন এর সভাপতিত্বে সবুজ বাংলাদেশ এর সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রনের পরিদর্শক মোঃ নজিব আলী। বিদ্যালয়ের সহ-কারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, সহ-কারী

শিক্ষক মোঃ রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মোঃ আহসান উল্যাহ, সবুজ বাংলাদেশ এর অর্থ সম্পাদক শওকত হোসেন সৈকত। এসময় বক্তারা বলেন, মাদক ও ধূমপানের কারনে মেধা শূন্য হয়ে পড়ছে বর্তমান প্রযন্ম ।মাদক ঘৃণা করা প্রত্যেক সচেতন ব্যক্তির কর্তব্য। আলোচনা শেষে

মাদকবিরুধী লিপলেট,  এবং বাঁধাইকৃত পেষ্টুন ও শিক্ষার্থীদের মাঝে চিঠি বিতরন করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন