সংগঠন বিরোধীকাণ্ডে বিএনপি নেতা শওকত মাহমুদকে শোকজ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২০ ১০:৪৬ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে শোকজ করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সংগঠনে বিভ্রান্তির সৃষ্টি ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য তাকে শোকজ করা হয়েছে।
বিএনপি ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়। এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন