লক্ষ্মীপুরে লোটাসের আয়োজনে যুবলীগের আলোচনা সভা
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস এর উদ্যোগে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (১৪ নভেম্বর) রবিবার বিকেল ৪টার দিকে শহরের টাউন হল কার্যালয়ে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রলীগের সাবেক এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মোজ্জামেল হক মাসুম ভুইঁয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির মাহমুদ বাবর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।
উল্লেখ যে ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এই যুব সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিদের্শে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক ও প্রতিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন।