শিক্ষা সংস্কৃতি সভ্যতা কখনো ক্ষয় হয় না : কবি আবু হেনা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ৩:৪৩ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: নজরুল গবেষক কবি ড. আবু হেনা আবদুল আউয়াল বলেছেন, সাহিত্য ও সংস্কৃতি আমাদের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা জ্ঞান ও শিক্ষা অর্জন করতে এসেছি। এসব অর্জন করতে পারলেই আমরা সংস্কৃতি অর্জন করতে পারবো। সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের ভেতরের সুপ্ত প্রতিভাকে প্রকাশ করতে পারবো। শিক্ষা কখনো ব্যর্থ হয় না। শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা কখনো ক্ষয় হয় না। এটি পরিবর্তিত হবে, পরিবর্ধন হবে, সবশেষ ভবিষ্যত জীবনকে গড়ার মূল হাতিয়ার হবে।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এসময় শিক্ষক পরিষদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ বাস্তবায়ন কমিটির আহবায় সহকারী অধ্যাপক আরশাদ আলী, রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইফ উদ্দিন, মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক জিল্লুর রহমান, লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, রায়পুর এল.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, রাখালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দেবনাথ ও কলেজ ছাত্রলীগের আহবায়ক মো. শরিফ হোসেন প্রমুখ।

আলোচনা শেষে সংগীতা দাসসহ তিনজন প্রতিযোগী সংগীত পরিবেশন ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে৷

মতামতের জন্য সম্পাদক দায়ী নন