লক্ষ্মীপুরে প্রত্যন্ত এলাকায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

চরশাহী ইউনিয়ন যুবলীগের আহবায়ক রেজাউল করিম রিয়াজের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য এডভোকেট শামসুল ইসলাম, চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন ইউনিয়ন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিঙ্কু, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম ইমাম, আবু ছিদ্দিক মুন্না, যুবলীগ নেতা ইকবাল হোসেন বিপ্লব ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ হোসেন চৌধুরি পলাশ, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্্ম আহবায়ক মোঃ জাহাঙ্গির আলম রাজুসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোচনা সভার চঞ্চালনা করেন চরশাহী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক রেদোয়ান হোসেন, সাইফুল ইসলাম রোমান ও আমির হোসেন।

 

বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই লাল-সবুজের বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই বাঙালি জাতির হৃদয়ের স্পন্দন। ইতিহাসের মহান নেতা বঙ্গবন্ধু। কিন্তু বঙ্গবন্ধুকে স্বাধীনতার দোষররা হত্যা করে ইতিহাসের পাতায় এক কলঙ্কিত অধ্যায়ের জন্ম দিয়েছি। বঙ্গবন্ধুর হত্যার ঘটনা বাঙালি জাতিকে এখনো কাঁদাচ্ছে। কিন্তু বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারেনি পাকিস্তানের পেতাত্মারা। আর কখনো তা সম্ভবও না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন