বঙ্গবন্ধুর স্বরণে রামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের একগুচ্ছ আয়োজন
রামগঞ্জ সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একগুচ্ছ কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার ইতিহাসের শ্রেষ্ঠ এ নায়কের স্বরণে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ-দোয়া, এতিমদের খাবার বিতরণ, বৃক্ষরোপন করা হয়।
![]()
দলীয় সূত্র জানায়, প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ বৃক্ষ রোপন, মোহাম্মদিয়া এতিমখানা কমপ্লেক্সে মিলাদ- দোয়া ও এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আলী মর্তুজা আমিন বাবুসহ বিভিন্ন শাখা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সোহেল রানা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ইতিহাসের নাম। পুরো বিশ্বব্যাপী তিনি অনন্তকাল মানুষের মনে থাকবেন। তাঁর আদর্শ জাতিকে আজীবন শক্তি-সাহস আর আলোর পথ দেখা দেখাবে।