লক্ষ্মীপুরে নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে অত্যাধুনিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ আগস্ট) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শহরের উত্তর তেমুহনীতে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল স্ট্রাস্টের অনুমতি নিয়েকরা হচ্ছে। সম্প্রতি ওই স্ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এক চিঠিতে ম্যুরালটি নির্মাণের অনুমতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন ও জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, আমরা প্রযুক্তির উৎকর্ষে সর্বোচ্চ সৌন্দর্য বর্ধিত কাজটি করার উদ্যোগ নিয়েছি। আশাকরি অর্ধকোটি টাকা ব্যায়ে ম্যুরালটি সৌন্দর্য পিপাসুদের কাছে মডেল এবং লক্ষ্মীপুরের পরিচয় বহন করবে।