লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবসে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিলে নেতাকর্মীদের ঢল নেমেছে। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এইচএম মাঈন উদ্দিন ইফতির উদ্যোগে এ আয়োজন করা হয়৷ শনিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন ইফতির নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা জালাল উদ্দিন রুমি, আমজাদ হোসেন আজিম, আশরাফুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের পথিকৃৎ। অবরুদ্ধ বাংলাদেশকে তিনি আলোর মুখ দেখিয়েছেন৷ তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের মহসড়কে এগিয়ে যাচ্ছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন