রামগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ
রামগঞ্জ সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যশোর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বদিউজ্জাান ধনীকে সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক নৃশংস হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।
শনিবার(১৬ জুলাই) বিকেল ৪টায় উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে জেলা যুবদলের সদস্য মোরশেদ আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বিপি, পৌর বিএনপির সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বিএ, পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরণ, যুবদল নেতা জামাল পাটোয়ারী, জেলা যুবদল নেতা সুমন চৌধুরী, যুবদল নেতা হাফিজ আহমেদ, আব্দুল আজিজ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তারেক খান, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী, যুবদল নেতা কাউছার হোসেন, ডা: জাহাঙ্গীর, সফিকুর রহমান, কামাল হোসেন, মোতালেব হোসেন, শরীফ হোসেন, হারুনুর রশীদ, রুনুর আমিন শিপন, সাখাওয়াত পাল, ছাত্রনেতা মোঃ পিন্টু, আরিফ তফাদার, সাব্বির হোসেন, কামরুল হাসান রাজু, কামাল হোসেন, মোঃ জসিম হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ূন কবির সাদ্দাম,কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাহার হোসেন বাবুসহ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা এটা নতুন কিছু নয়। সরকার দলীয় নেতাকর্মীদের হত্যাচার, জুলুম, নির্যাতন এই ১৩ বছর সহ্য করে আসছে বিএনপি। বদিউজজামানকে নিসংশ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামীতে দলমত নির্বিশেষে আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা।