লক্ষ্মীপুরে কৃষকের ধান কেটে সহযোগীতা করলেন ছাত্রলীগ কর্মীরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ মে, ২০১৯ ৯:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য পাচ্ছে না কৃষকরা। এতে বিপাকে পড়ে অনেক কৃষক ধান কাটেননি। এদিকে কৃষকদের সহযোগীতা করতে কেন্দ্রীয় ছাত্রলীগ সকল জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীদেরকে ধান কেটে দেওয়ার নির্দেশ দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়ার অনুপ্রেরণায় নেতাকর্মীরা ধান কাটায় অংশগ্রহণ করে।

শুক্রবার (২৪ মে) দুপুরে সদর উপজেলার চর রমনী মোহন গ্রামের কৃষক ধনু মিয়ার ক্ষেতে পাঁকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগের একঝাঁক উদীয়মান কর্মী।

ধান কাটায় অংশগ্রহণ করেন ছাত্রলীগকর্মী জাহিদ ইবনে মিরাজ, আশিক মাহমুদ ফাহিম, সৈকত হোসেন, মেহেদী হাসান ইমন, আরিফিন রাকিব, রাকিব উদ্দিন মোল্লা, নাছিম ভূঁইয়া ও শিমুল হোসেন শিবলু প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন