লক্ষ্মীপুরে এতিমদের মাঝে যুবলীগ নেতার ইফতার বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে মাদ্রাসার দুই শতাধিক এতিম শিক্ষার্থী, পথচারী ও রিকশা শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের মরহুমা এবি আততারতীল হাফেজিয়া মাদরাসা অর্ধশতাধিক এতিম শিশুকে ইফতার দেওয়া হয়। এর আগে শহরের জিরো পয়েন্ট এলাকায় পথচারী ও শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সোহেল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।

এসময় উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম জেনি, সদর থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক জিসাদ আল নাহিয়ান, যুবলীগ নেতা সুজন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ, মো. জুয়েল, মো. ইশতিসহ অনেকে।

এ ব্যাপারে চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, মাহে রমজান রহমতের মাস। মানবিক যুবলীগের পক্ষ থেকে এতিম শিশু ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আমার এ কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন