লক্ষ্মীপুরে এতিম শিক্ষার্থীদের নিয়ে মেয়রের ইফতার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২ ৭:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূ্ঁইয়া এতিম শিশু শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় জনতার মেয়রের ঘর হলরুমে এ আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোলা মোহাম্মদ আব্দুল্লাহ, সরকারি শিশু পরিবারের (বালক) উপ-পরিচারলক মাহাবুব, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলুসহ মরহুমা এবি আততারতীল হাফেজিয়া মাদরাসা ও শিশু পরিবারের প্রায় ২৫০ জন শিক্ষার্থী।

পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, প্রথম রোজার ইফতার ইতিম শিক্ষার্থীদের নিয়ে শুরু করেছি। সমাজে সবাই ভালো খাবার দিয়ে ইফতার করলেও এতিম শিশুগুলোর তা জুটে না। এতিমদের আদর যত্ন করলে আল্লাহ খুশি হন। এজন্য সমাজের প্রত্যেকটি ধনাঢ্য ব্যক্তির উচিত এতিমদেরকে সবসময় আদর যত্ন করা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন