লক্ষ্মীপুর তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় পুরস্কার বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০১৮ ৫:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কর্তৃক পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা লক্ষ্মীপুর শাখার উদ্যোগে সবক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ডিসেম্বর) দুপুরে মাদরাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

মাদরাসার ডিরেক্টর মুহাম্মদ ইকরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুন আল-মাদানী, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোশতাকুর রহমানসহ প্রমুখ।

এসময় মাদরাসার শিক্ষকমন্ডলী, ছাত্র ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, দ্বীনি ইসলাম শিক্ষার জন্য মাদরাসার শিক্ষার বিকল্প নাই। কোরআন শিক্ষা ছাড়া সোনার মানুষ হওয়া সম্ভব নয়। তাই কোরআন শিক্ষায় সকলকে শিক্ষিত হতে হবে।

পরে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন