রাতে আধাঁরে খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের ঘরে আইনজীবি মিজান
লক্ষ্মীপুরের রায়পুরে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবিদের ঘরে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন এডভোকেট মিজানুর রহমান। তিনি রায়পুর পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে মানুষ এখন ঘরবন্দি। সংকট নিরসন না হওয়া পর্যন্ত তিনি তার নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার আশ্বাস দিয়েছেন রায়পুরের শ্রমজীবিদের।
এডভোকেট মিজানুর রহমান লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার বাসিন্দা।
জানতে চাইলে এডভোকেট মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনায় গৃহবন্দি শ্রমজীবিরা এখন খাদ্য সংকটে নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে। সংকট নিরসন না হওয়ায় পর্যন্ত ব্যক্তিগত পক্ষ থেকে এ এলাকার শ্রমজীবিদের সহযোগীতা করবেন বলেও জানান তিনি।