যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রায়পুরে নানা আয়োজনে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০১৮ ৫:৩২ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরের রায়পুরে নানা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। উপজেলা যুবলীগের আয়োজনে রবিবার দুপুরে জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মোঃ মনজুর হোসেন সুমনের সভাপতিত্বে এবং আকরাম হোসেন রুপকের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক জামসেদ কবির বাক্কী বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুরনুর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড ইউছুফ আজম ছিদ্দিকী, আবু সাঈদ চৌধুরী শাকিল, পৌর যুবলীগের আহ্বায়ক আজম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক তানজিদ কামাল, মোঃ হোসেন সরদার, সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি, পৌর ছাত্রলীগের আহ্বায়ক রিজভী আহম্মেদ, যুবলীগ নেতা মোঃ মনির হোসেন ম্যানেজার, রাশেদ হাসান খলিফা ও দিদার হোসেন মোল্যা প্রমুখ।

এরআগে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যেগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু করে পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন