লক্ষ্মীপুরে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিনিধি : মোহনা টেলিভিশনের ৯ম বর্ষ পদার্পণ উপলক্ষে লক্ষ্মীপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রোববার (১১ নভেম্বর) দুপুরে মোহনা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।
মোহনা টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এম জে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক আ হ ম মুস্তাকুর রহমান, গাজী গিয়াস উদ্দিন, কালের কন্ঠের প্রতিনিধি কাজল কায়েস, বিটিভি প্রতিনিধি জহির উদ্দিন, একুশে টিভির প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস নয়ন ও সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলার প্রতিচ্ছবি স্লোগান নিয়ে মোহনা টেলিভিশন এগিয়ে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বেসরকারি এ টেলিভিশনটি দেশ ও মানুষ অধিকার নিয়ে কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা।