মাঠকর্মীদের আর্থিক অনুদান দিবে বিসিবি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ৯:৫২ অপরাহ্ণ

করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকিতে অনিদ্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে প্লেয়ার্স পেমেন্ট। ঘরোয়া নারী ক্রিকেট সূচী গেছে থমকে। 

পরিস্থিতির মুখে বিসিবি’র কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির চুক্তিরর বাইরে থাকা ক্রিকেটারদের  এককালীন ৩০ হাজার টাকা করে অনুদান সহায়তা দিয়েছে বিসিবি। নারী ক্রিকেটারদের ২০ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষনাও দিয়েছে বিসিবি।

 দেশের প্রায় ৩০টির মতো ভেন্যুতে ২৮০ জনের মতো মাঠকর্মী নিয়োজিত আছেন। মাঠ কর্মীরা এমনিতেই কম বেতনে চাকুরি করে। মাসে ১১ থেকে ১৪ হাজার টাকার মতো বেতন পান তারা। এই দূর্যোগের মধ্যে অনেকে ছুটি পেয়েছেন। তারপরও প্রতিটি ভেন্যুতে তিন-চার জন করে মাঠ তৈরির কাজে নিয়োজিত আছেন। দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর কথা ভাবছে বিসিবি। 

দেশের বিভিন্ন ক্রিকেট মাঠ তৈরি এবং পরিচর্যার সাথে জড়িত যারা, সেই মাঠকর্মীদের পাশে এবার দাঁড়াচ্ছে বিসিবি। তাদেরকেও এককালীন অর্থ সহায়তা দেয়ার কথা ভাবছে বিসিবি।  

বিসিবি’র গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ বিভাগের সিনিয়র ম্যানেজার আবদুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন- ‘তারা এমনিতেই কম বেতনে সার্ভিস দিয়ে যাচ্ছে।তাই এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শুনেছি বিসিবি তাদের জন্য কিছু একটা করতে যাচ্ছে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন