ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ জুন, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ
ফাইল ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একটি টয়লেট বানানো নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। নিহতের নাম মো.দুলাল মিয়া (৩০)। এ ঘটনায় ঘাতক মো. রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত ও আটককৃত দুজনই উপজেলার ধনপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।

শনিবার (২০ জুন) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক রাসেল মিয়াকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুলাল মিয়ার সঙ্গে তার সৎ ভাই রাসেল মিয়ার বাড়িতে একটি টয়লেট বানানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেল মিয়া ধারালো অস্ত্র দিয়ে দুলাল মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ঘাতক রাসেল মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক রাসেলকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন