ভবন নির্মাণে কেমিক্যাল ব্যবহারে নির্মাণ শিল্পিদের কর্মশালা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষীপুর বিল্ডিং নির্মাণের কনস্ট্রাকশন কাজে কেমিক্যাল ব্যবহারের গুরুত্ব সম্পর্কে নির্মাণ শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে শহরের কুটুমবাড়ী চাইনিজ রেস্তোরায় এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী লিমিটেড এ আয়োজন করে।

এসময় নির্মাণ কাজে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে গুনগতমান যাচাই এবং এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানী সম্পর্কে আলোচনা করেন আয়োজক ও অতিথিরা। পরে নৈশভোজ শেষে অংশগ্রহণকারীদের মাঝে উপহার বিতরণ করা হয়।

এতে টেকনিক্যাল বক্তব্য রাখেন কোম্পানীর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মনির হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী ইয়াসিনুর রহমান, নকশাকার প্রকৌশলী এবিএম আশরাফ উদ্দিন, ইমরান হোসেন রাশেদ ও এবিসি কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জোন ইনচার্জ সউদ আলী রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, ভবন নির্মাণ কাজে পরিমাণ মতো কেমিক্যাল ব্যবহার করতে হবে। সেই সম্পর্কে নির্মাণ শিল্পি ও ঠিকাদারদের বিশদভাবে জানা প্রয়োজন। নির্দিষ্ট পরিমাণ কেমিক্যাল ব্যবহারে ভবন টেকসই হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন