লক্ষ্মীপুর কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২২ ১:২২ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে ‘কারিগরি শিক্ষার গুরুত্ব- প্রেক্ষিত আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মান্দারী এলাকায় শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে এ আয়োজন করেন। অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে এ সভায় বিপুলসংখ্যক জনপ্রতিনিধি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরের কিউরেটর ও সাবেক সচিব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেফায়েত উল্লাহ, উপ-পরিচালক এসএম শাহজাহান, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গর্ব। তার নেতৃত্বে বিশ্বব্যাপী দেশের সুনাম ছড়িয়ে পড়েছে। তার হাত ধরেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে দেশের বর্তমান প্রজন্ম। উন্নত বাংলাদেশ গড়তে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করেছেন। দেশ কারিগরি শিক্ষা বৃদ্ধি লক্ষ্যে তিনি উদ্যোগ নিয়েছেন। আজ বঙ্গবন্ধুর সে উদ্যোগকে বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন