বাসস এ নিয়োগ পেলেন সাংবাদিক মামুন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা হিসেবে যোগদান করেছেন সাংবাদিক মামুনুর রশিদ।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে বাসসের সম্পাদক আবুল কালাম আজাদ মামুনুর রশিদকে লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা পদে নিয়োগপত্র দেন। এ ছাড়াও মামুন মোহনা টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
পেশাগত কাজে সহকর্মী সাংবাদিক ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। এরআগে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।