বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের নতুন কমিটির কার্যক্রমের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

 

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ও জেলা নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে পুস্পস্তবক অর্পণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খসরু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহমেদ, শাহাব উদ্দিন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক ও রায়পুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সদর উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক কবির পাটোয়ারী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এম এ মমিন পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ সম্পাদক শামসুল ইসলাম পাটোয়ারী ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলুসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

 

আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব বেলাল কারী, যুগ্ম আহবায়ক সুমন চৌধুরী, মামুনুর রশিদ ভূঁইয়া প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন