বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদে লক্ষ্মীপুরের দুই তরুণ
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে লক্ষ্মীপুরের মো: হাসান ইমাম উপযোগাযোগ সম্পাদক ও মো: মোশারফ হোসেন স্বপন সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এ্যাড: শহীদুল ইসলাম টিটু স্বাক্ষরিত এ বর্ধিত কমিটির তালিকা প্রকাশিত হয়। মো: মোশারফ হোসেন স্বপন ও মো: হাসান ইমাম মাসুম সংগঠনটির ঢাকাস্থ সিটি ল’ কলেজ ইউনিটের নেতৃত্ব ও ঢাকা মহানগর দক্ষিন ইউনিটের বিভিন্ন ভূমিকায় নেতৃত্ব এবং লক্ষ্মীপুর জেলা শাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সফলতা স্বরূপ কেন্দ্রীয় সংসদের সুনজরে আসেন।
এ ব্যাপারে জানতে চাইলে তারা দুজনেই প্রথমে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এ্যাড: শহীদুলইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এ্যাড: জিয়াউল হক চৌধুরী বাবু’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক এক বাক্যে স্বীকার করেন এ অর্জন লক্ষ্মীপুরের সব মানুষের।
অর্পিত দায়িত্ব সুনিপুণ ভাবে পালনে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ লক্ষ্মীপুরের এ দুই তরুণ বলেন লক্ষ্মীপুরকে জাতীয় আইন অঙ্গনের রাজনীতিতে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ায় তাদের অন্যতম লক্ষ্য। এ ব্যাপারে তারা লক্ষ্মীপুরবাসীর দোয়া প্রত্যাশী।